Posts

Showing posts with the label বিদআত

ইসলামে জন্মদিন পালন করা কি প্যাগানদের থেকে এসেছে? ইহুদী, খ্রিস্টানদের কালচার? ইসলামী শরীয়ত জন্মদিন পালন সম্পর্কে কি বলে ?

Image
@ আরিফুল ইসলাম @ নামের এক সালাফী আহলে হাদিস মতাদর্শের ভাই তার স্ট্যাটাসে উল্লেখ করেছে, ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং ইসলামে জন্মদিন পালন করা প্যাগানদের (পৌত্তলিক) সংস্কৃতি অনুকরণ-অনুসরণ করা। তার লেখায় জন্মদিনের যে প্রথা উল্লেখ করেছে সেভাবে আমরা ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করিনা। অন্য ধর্মের অনুসারে যেমন কেক কাটে, মোমবাতি জ্বালিয়ে, গানবাজনা করে, বেপর্দা-বেহায়া পানায় লিপ্ত হয়ে জন্মদিন পালন করা জায়েয নেই। শুধু জন্মদিন নয় যেকোন ক্ষেত্রেই হারাম ভাবে কোন কিছু করা ইসলামী শরীয়তে জায়েয নেই। এভাবে কিছু মানুষ জন্মদিন পালন করে দেখে ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্যাগানদের (পৌত্তলিক) সংস্কৃতি থেকে এসেছে বলে দাবী করাটা তার অজ্ঞতা প্রকাশ করে এবং গোমরাহী মূলক। [ পোস্ট আর্কাইভ লিংক http://archive.is/p39hI ] জন্মদিন পালনের সূচনা ইসলাম ধর্ম থেকেই। এটা সেও জানতে পারত যদি অন্য ধর্ম না খুঁজে, সম্মানিত ইসলাম ধর্মে খুঁজত বা একটু পড়াশুনা করত !! এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তবে তার আগে কিছু বিষয়ে বলে নেই। প্রতিটা ধর্মের সাথেই অন্য কোন ধর্ম...

আরবীতে ‘কুল্লু/কুল্লুন’ শব্দের অর্থ হচ্ছে প্রত্যেক।কিন্তু সবসময় এ শব্দটি দ্বারা ‘প্রত্যেক/সকল’ অর্থ বুঝায় না।

Image
আরবীতে ‘কুল্লু/কুল্লুন’ শব্দের অর্থ হচ্ছে প্রত্যেক।কিন্তু সবসময় এ শব্দটি দ্বারা ‘প্রত্যেক/সকল’ অর্থ বুঝায় না। কীভাবে? নীচের হাদীস দুটি লক্ষ্য করুন। একঃ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কুল্লু বিদ’আতিন দ্বালালাতুন’ এখানে কুল্লু শব্দ এসেছে। আর দুস্টু লা-মাযহাবী বেদ’আতীরা এ শব্দটির সরাসরি অর্থ গ্রহণ করে থাকে। তারা বলে থাকে,এখানে কুল্লু শাব্দের অর্থ প্রত্যেক, আর তখন হাদীসের অর্থ হবে, প্রত্যেক বেদ’আতই ভ্রান্ত। কিন্তু এই শব্দের অর্থ যদি সবসময় আমভাবে প্রত্যেক নেয়া হয়, তবে ঈমান হারানোর প্রচন্ড সম্ভাবনা রয়েছে। কীভাবে? হাদীসটি দেখুন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কুল্লু আইনিন যানিয়াতুন। অর্থাৎ প্রত্যেক চোখ যিনা তথা ব্যভিচার করে। এখন- চোখ তো আম্বিয়ায়ে কেরামের ও রয়েছে! তাহলে হাদীসে বর্ণিত ‘কুল্লু’ শব্দের অর্থ যদি আমভাবে প্রত্যেক বা সকল ধরা হয়, তখন অর্থ দাঁড়াবে, সকল চোখ যিনা করে এমনকি নবীদের চোখ ও যিনা করে থাকে। নাউযুবিল্লাহ। এজন্যই বিশ্ববিখ্যাত মুহাদ্দিসগণ বলেছেন, ‘কুল্লু’ শব্দটি আমভাবে সকল জিনিষকে অন্তর্ভুক্ত করেনা। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, হাফিযুল ...