তাবলীগীদের টার্গেট কারা?
তবলিগ জামাতের একটা প্রচলিত কথা হচ্ছে, দেখুন আমাদের দলে কত লোক, কত লোক এখানে দাখিল হচ্ছে ইত্যাদি। অর্থাৎ সংখ্যাধিক্যের কথটা ফলাও করে থাকে। এখন আসলে আমাদের জানা দরকার কি কারনে এবং কিভাবে এদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এটা জানতে পারলেই এদের দুই নম্বরী সহজেই ধরতে পারবেন। আসুন আমরা সরাসরি তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস মেওয়াতীর নিজের বক্তব্য থেকে কারনটা জেনে নিই,- "আহলে এলেম (তাবলিগি খারেজী মুরুব্বী) ও প্রভাবশালী লোক (ব্রেইনওয়াস হওয়া অশিক্ষিত টাকাওয়ালা পাবলিক) তাহারাও এই তরীকায়ও তাবলিগের কাজ করিতে পারেন যে, প্রত্যেক জুমুয়ার জন্য একটা মসজিদ বাছিয়া লইবেন যে, আমরা অমুক মসজিদে নামাজ পড়িব। সেই নির্বাচিত মসজিদ এমন হওয়া চাই যেখানে সাধারণ গরীব তবকার মূর্খ লোকেরা বাস করে। যেমন- সেখানে ধোঁপা, ভিস্তি, রিক্সাওয়ালা, কুলি, বা শাক সব্জী বিক্রেতা লোকেরা বাস করে যাদের মধ্যে দ্বীনদারীর অভাব এবং গাফলত যদিও খুব বেশি কিন্তু অস্বীকার ও অহংকার এখনো পয়দা হয় নাই। এমন সব লোকের বস্তির একটা মসজিদ নির্বাচন করিবে ও নিজের বন্ধুবান্ধবদিগকেও সেখানে যাইবার জন্য উৎসাহ দান করিবে।" দলীল- √ মালফুজ...