তাবলীগ করা কি সবার জন্য ফরজ?
> তাবলীগ করা কি সবার জন্য ফরজ? > রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি সমস্ত উম্মতের উপর দাওয়াতের কাজকে ফরজ বলে ঘোষণা করেছেন? > নামায-রোজার মত দাওয়াতের কাজও কি ফরজ? - আসুন জেনে নেই এর সঠিক উত্তর- ------------------------------------------------------------------- নামায, রোজা, হজ্ব, যাকাত ইত্যাদি হলো প্রত্যেক বালেগ মুসলমানের জন্য ফরজে আইন | আর দাওয়াতে তাবলীগের কাজ আমভাবে ফরজে কেফায়া | মূলতঃ যারা এ সমস্ত কথা বলে তারা তাবলীগের অর্থ, প্রকারভেদ ও উহার প্রয়োগক্ষেত্র সম্পর্কে নেহায়েত অজ্ঞ ও জাহেল হওয়ার কারণেই উপরোক্ত কথাগুলো পেশ করে থাকে | -------------------------------তাবলীগের অর্থ ও প্রকার:---------------------------- মূলতঃ তাবলীগ সম্পর্কে বুঝতে হলে প্রথমে তা কত প্রকার ও কি কি এবং তার অর্থ কি, তা জানতে হবে | তাবলীগ শব্দের অর্থ হলো- প্রচার করা | তাবলীগ দু’প্রকার অর্থাৎ সাধারণতঃ ইসলাম দু’ভাবে প্রচার করা হয়ে থাকে- (১) তাবলীগে ‘আম’ বা সাধারণভাবে, (২) তাবলীগে ‘খাছ’ বা বিশেষভাবে | আবার দ্বীন প্রচারকারী মুবাল্লিগ ও দু’প্রকার- (১) মুবাল্লিগে আম (সাধারণ দ্বীন প্রচ...