কুরআন ও হাদিসের আলোকে মিলাদুন্নবী
Lecture : Milad-Un-Nabi or Mawlid-Un-Nabi صلى الله عليه و آله وسلم - Masum Billah Sunny এখানে যা যা বলা হয়েছে :- ১) মিলাদুন্নবী (সা) কুরআনের আলোকে ২) মিলাদুন্নবী (সা) হাদিসের আলোকে ৩) মিলাদুন্নবী (সা) উদযাপনে জগত বিখ্যাত ইমাম,মুহাদ্দিসিন,মুফাসসিরিন,মুজাদ্দিদিন গনের আকিদা মিলাদ-উন-নবী বা মাওলিদ-উন-নবী صلى الله عليه و آله وسلم এর অর্থ (Meaning) :- মিলাদ অর্থ জন্মবৃত্তান্ত আর আন-নবী মানে আমাদের নবী صلى الله عليه و آله وسلم বিস্তৃত ভাবে বলতে গেলে:- Meaning:- আসুন আমরা ঈদে মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিষয়টা কি সেটা বুঝার চেষ্টা করি | মূলত ঈদ অর্থ হচ্ছে খুশি বা আনন্দ প্রকাশ করা | আর "মীলাদ ও " নবী" দুইটি শব্দ একত্রে মিলিয়ে হয় মীলাদুন্নবী | " মীলাদের" তিনটি শব্দ রয়েছে - ميلاد মীলাদ, مولد মাওলিদ, مولود মাওলূদ | মীলাদ শব্দের অর্থ হচ্ছে, জন্মবৃত্তান্ত (মানে হল বিস্তৃতভাবে বংশবৃত্তান্ত, স্থান-কালসহ আলোচনা করা) অর্থাৎ, আভিধানিক বা শাব্দিক অর্থে ميلاد النبي বা " মীলাদুন্নবী" বলতে হুজুর পাক ছল্লাল্ল...