বিখ্যাত সকল মনীষী ওলী, আউলিয়া এবং স্বয়ং সাহাবায়ে কিরামগন পালন করেছেন, "সাইয়্যিদুল আইয়াদ শরীফ"
আজকালের নামধারী আলেমগুলো মহাপবিত্র সাইয়্যিদুল আইয়াদ শরীফ উনাকে বিদআত বলে ফতোয়া দিচ্ছে অথচ বিখ্যাত সকল মনীষী ওলী, আউলিয়া এবং স্বয়ং সাহাবায়ে কিরামগন পালন করেছেন, সাইয়্যিদুল আইয়াদ শরীফ উনার পক্ষে মত প্রকাশ করেছেন যে সকল বিশ্ব বিখ্যাত আলেমগণ সাইয়্যিদুল আইয়াদ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এর পক্ষে মত প্রকাশ করেছেন - * হুজ্জাতুদ দীন ইমাম মুহাম্মদ বিন যুফার আল মাক্কী রহমতুল্লাহি আলাইহি, (সুবুলুল হুদা ওয়ার রাশাদ-১/৩৬৩) * প্রখ্যাত হাদীস বিশারদ আল্লামা ইবনুল জাওযী রহমতুল্লাহি আলাইহি, (বায়ানুল মিলাদুন্নববী-৫৮) * হাফেজ আবুল খাত্তাব বিন দাহিয়াহ কালবী রহমতুল্লাহি আলাইহি, (আল হাওয়ী লিল ফাতাওয়া-২০০) * হাফেজ শামছুদ্দিন আল জাযারী রহমতুল্লাহি আলাইহি, (আল হাওয়ী লিল ফাতাওয়া-২০৬) * ইমাম নববীর ওস্তাদ ইমাম আবু শামাহ, রহমতুল্লাহি আলাইহি (আল বায়িছ আলা ইনকারিল বিদাই ওয়াল হাওয়াদিছ-২৩,২৪) * ওহাবী-সালাফীরা যাকে ইমাম মানেন ইবনে তাইমিয়া, (ইকতেযাউস সিরাতিল মুস্তকিম-৪০৪) * আল্লামা ইবনুল হাজ মালেকী রহমতুল্লাহি আলাইহি, (আল মাদখাল-২/২-৪) * ইমাম যাহাবী রহমতুল্লাহি আলাইহি, (সিয়ারু আ’লাম...